পবিত্র হজ পালনের জন্য মক্কায় যাবেন, তাই ভারতের বিপক্ষে খেলবেন না এই ইংলিশ স্পিনার
হজে যাওয়া কারণে কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ারের হয়েও কিছু ম্যাচ খেলতে পারবেন না আদিল রশিদ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রশিদকে হজে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে ফিরবেন রশিদ।
হজে যাওয়া নিয়ে এই ইংলিশ স্পিনার বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম হজে যাব। কিছুতেই সময় পাচ্ছিলাম না। এ বছর মনে হল, আমাকে যেতেই হবে। বোর্ডের সঙ্গে কথা বলি, ক্লাবের সঙ্গেও কথা বলি। ওরাও রাজি আমাকে ছাড়তে। দু’সপ্তাহের জন্য আমি এবং আমার স্ত্রী হজে যাব।’
তার কাছে হজ করতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রশিদ। তিনি বলেন, ‘আমার কাছে এটা বিরাট মুহূর্ত। প্রতিটা ধর্মেই কিছু বিশ্বাস থাকে। ইসলাম ধর্মে মুসলিমদের জন্য হজ একটা বিরাট জিনিস। বয়স থাকতে থাকতে, শরীরে জোর থাকতে থাকতে হজ করে নেওয়া উচিত। আমি নিজের কাছে দায়বদ্ধ হজ করতে যাওয়ার বিষয়ে।’
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ১ থেকে ৫ জুলাই অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ চলবে ৭ থেকে ১৭ জুলাই পর্যন্ত।
যারা মনে করছেন, রশিদের এই সময় দলের সঙ্গে থাকা উচিৎ ছিল, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার কখনও মনে হয়নি যে, ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে, এখন হজ করতে যাব না। আমার সব সময় মনে হয়েছে আমার যাওয়া উচিত। কোন দলের বিরুদ্ধে সিরিজ রয়েছে সেটা নিয়ে ভাবিনি। আমি ক্লাব এবং বোর্ডের সঙ্গে কথা বলেছি। ওরা খুব সহজেই বুঝেছে। দেশ এবং ক্লাবকে যখন পাশে পেয়েছি, তখন তো আর চিন্তা নেই।’ আগামী শনিবারই হজ করার জন্য মক্কায় রওয়ানা হবেন আদিল রশিদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট