কোনো অজুহাত দিতে চান না তামিম
প্রথম টেস্টে দুই দফায় ভালো শুরুর পর তামিম আউট হন নিজের ভুলে। প্রথমটি লেগ স্টাম্পের বেশ বাইরের বলে, পরেরটি ছেড়ে দেওয়ার মতো বলে ব্যাট পেতে দিয়ে। এরপর সেন্ট লুসিয়া টেস্টে শুক্রবার প্রথম দিনে আবার ব্যাটিংয়ে নামতে হয় তাকে দল টস হারার পর। ঘাসের ছোঁয়া থাকা ও অসমান বাউন্সের উইকেটে শুরুটা তিনি দুর্দান্ত করেন। একের পর এক বাউন্ডারি আদায় করেন।
কিন্তু এবার বড় ইনিংস তো বহুদূর, ফিফটিও করতে পারেননি। আলগা শটে আউট হন ৯ চারে ৪৬ রান করে।
দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বললেন, আউট হওয়ার বলটি তার প্রত্যাশার চেয়ে একটু বেশি লাফিয়েছিল। তবে এটিকে অজুহাত হিসেব দাঁড় করাতে চান না তিনি।
“টেস্ট ক্রিকেটে এরকম শুরু পেয়ে গেলে সাধারণত আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনক যে বড় করতে পারিনি। আজকের বলটি আমি ছেড়ে দিতে পারতাম। তবে বলটি যতটা ওঠার কথা নয়, তার চেয়ে বেশি উঠেছে। এজন্য ব্যাটের স্টিকারে লাগে।”
“তবে আমি ওরকম নই যে এখানে এসে বলব ‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি।’ আমার কাছে মনে হয়, যখন আমি শুরুটা পাচ্ছি, দলের সিনিয়র সদস্য হিসেবে, বড় করা উচিত ছিল। এখানে কোনো অজুহাত নেই।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)