প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে নতুন ইতিহাস লিখলেন এনামুল হক বিজয়
বাংলাদেশের জার্সি গায়ে বিজয় সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালে। সে বছরের সেপ্টেম্বরে নিজের শেষ টেস্ট খেলেছিলেন সেন্ট লুসিয়াতেই। এবার সেন্ট লুসিয়া টেস্ট দিয়েই তিনি টেস্ট ক্রিকেটে ফিরলেন ৭ বছর ৯ মাস ১১ দিন পর। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারেরই দুই টেস্ট খেলার ফাঁকে এত বিরতি দেখা যায়নি।
এত দিন এই রেকর্ড ছিল সাবেক পেসার নাজমুল হোসেনের। বর্তমান এই কোচ ২০০৪ সালের ১৭ ডিসেম্বর টেস্টে অভিষেক ঘটান। এরপর দ্বিতীয় টেস্ট খেলেন ২০১১ সালে, ঠিক ১৭ ডিসেম্বরেই। মাঝখানে কেটে যায় ঠিক ৭ বছর!
প্রত্যাবর্তনের ম্যাচে ঠিক এ মুহূর্তে বিজয়ই বাংলাদেশের আশার আলো। সেন্ট লুসিয়া টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৭৭ রান জড়ো করেছে বাংলাদেশ। দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে আছেন বিজয়, তার সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
একনজরে দুই দলের একাদশ
ওয়েস্ট ইন্ডিজ : ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমাহ বনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, কেমার রোচ, অ্যান্ডারসন ফিলিপ, জায়ডেন সিলস।
বাংলাদেশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)