নতুন কৌশলে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করছে পিসিবি
এর ফলে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা ২০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ। তবে এখনই নতুন কেন্দ্রীয় চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে না, সামনের মাসে এটি প্রকাশ হলে তখন থেকে এটি বাস্তবায়িত হবে। কেবল পুরুষ ক্রিকেটার নয়, নারী ক্রিকেটারদের জন্যও পদক্ষেপ নিয়েছে পিসিবি। নতুন কেন্দ্রীয় চুক্তিতে ১৮ থেকে নারী ক্রিকেটারের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫-এ। দেশটির নারী ক্রিকেটারদেরও বেতন বাড়বে ১৫ শতাংশ করে।
পিসিবি সভাপতি এ নিয়ে বলেন, ‘সাদা এবং লাল বলের আলাদা চুক্তি করার পেছনে প্রধান কারণ হচ্ছে, আমরা সাদা বলের ক্রিকেটের এগিয়ে যাওয়া এবং উন্নতির বিষয়টি স্বীকার করে নিচ্ছি। সামনের ১৬ মাসে আমাদের চারটি বড় আন্তর্জাতিক ইভেন্ট রয়েছে, যার মধ্যে দুটি আবার বিশ্বকাপ। ফলে দুটি আলাদা চুক্তি করার মাধ্যমে আমরা সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা একটা দল গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। ফলে আমরা সাদা এবং লাল বলের ক্রিকেট দুটিতেই একইসঙ্গে কাঙ্খিত মনোযোগ দিতে পারবো। এরমাধ্যমে আমাদের আরও বেশি প্রতিভাও বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পাবে।’
‘আমরা নারী ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতেও সংখ্যাটা ১৮ থেকে ২৫ এ উত্তীর্ণ করেছি। আমাদের নারী ক্রিকেটার তুবা হাসান গত মাসে প্লেয়ার অব দ্য মান্থ হয়েছে। নারী দল ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে কোনো ম্যাচ জিতেছে। আমরা তাই, প্রথমবারের মতো দেশে আরও নারী ক্রিকেটার তুলে আনার পরিকল্পনা করছি’- আরও যোগ করেন রমিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)