ভারতের বিপক্ষে প্রথম উইকেটে পার্টনারশিপের রেকর্ড গড়লো শ্রীলঙ্কা
ভারতের বিরুদ্ধে দুরন্ত নজির গড়ে ফেললেন শ্রীলঙ্কার দুই ওপেনার। প্রথম উইকেটে তারা ৮৭ রানের পার্টনারশিপ গড়েন। যা ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে যে কোনও উইকেটে শ্রীলঙ্কার মেয়েদের সেরা পার্টনারশিপ।
তবে সব মিলিয়ে এটি দ্বিতীয় যুগ্ম সেরা পার্টনারশিপ। এর আগে লঙ্কার মেয়েদের ৯০ রান এবং ৮৭ রানের পার্টনারশিপের রেকর্ড রয়েছে।
এ দিন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ওপেনিং জুটি ৮৭ রানের পার্টনারশিপ গড়ে। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু ৪১ বলে ৪৩ করে আউট হয়ে গেলে এই পার্টনারশিপ ভেঙে যায়।
আর এক ওপেনার বিশমি গুনারত্নে ৫০ বলে ৪৫ করে আউট হয়ে যান। বাকিরা অবশ্য কেউই খেলতে পারেননি। চূড়ান্ত ব্যর্থ। দুই অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি লঙ্কার কোনও ব্যাটার। বরং অতিরিক্ত ১১ রান হয়েছে। যা তৃতীয় সর্বোচ্চ। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ করে শ্রীলঙ্কা। ভারতের দীপ্তি শর্মা ২ উইকেট নিয়েছেন।
প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা আবার ৩৪ রানে হেরে বসে রয়েছে। সেই ম্যাচে ভারত ৬ উইকেটে ১৩২ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫ উইকেটে ১০৪ রান করেছিল। এ দিনের ম্যাচ হেরে গেলে সিরিজই হাতছাড়া হয়ে যাবে লঙ্কার মেয়েদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)