অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৫ ২১:১৫:০৭
২৬তম ওভারের শেষ বলটি শর্ট পিচ করেন শরিফুল। একটু বাউন্স হয় বলটিতে আর সেটাতে পুল করতে যান ক্যাম্পবেল। শরিফুলের পেস এবং বাউন্সে পরাস্ত হন ক্যাম্পবেল আর তালুবন্দি হন সোহানের। ৭৯ বলে ৬টি চারে ৪৫ রান করেন জন ক্যাম্পবেল।
এর আগে সেইন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ২৩৪ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করে উইন্ডিজ।