দ্রুত চার ব্যাটারকে তুলে নিল বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা জন ক্যাম্পবেলকে ৪৫ রানের মাথায় ফেরান শরিফুল ইসলাম। শরিফুলের শর্ট বল ঠিকঠাক সামলাতে না পেরে ক্যাচ তুলে দেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের হাতে।
ক্যাম্পবেল ফিরলেও অর্ধশতক পূর্ণ করেন আগের দিন ৩০ রানে অপরাজিত থাকা ক্রেইগ ব্র্যাথওয়েট। তবে লম্বা করতে পারেননি ইনিংস। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ৫১ রান করে সাজঘরে ফিরতে হলো ক্যারিবীয় অধিনায়ককে।
মিরাজের পর আঘাত খালেদ আহমেদের। ২২ রান করা রেয়মন রেইফারকে ২২ রানের মাথায় বোল্ড করে ফিরিয়েছেন সাজঘরে। একই ওভারের শেষ বলে এনক্রুমাহ বোনারকেও বোল্ড করে ফিরিয়েছেন রানের খাতা খোলার আগে। প্রথম সেশন শেষ হবার আগে দ্রুত ৪ উইকেট তুলে ম্যাচে ফিরল বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ইনিংস টপকাতে ক্যারিবীয়দের দরকার আরও ১০২ রান। উইকেটে রয়েছেন এনক্রুমাহ বোনার ও জার্মেইন ব্ল্যাকউড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)