ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে লাল কার্ড দেখলেই বিশাল বিপদে পড়বে দুই দল
তবে সবচেয়ে ভাবনার বিষয় হলো, শেষ পর্যন্ত ম্যাচটি যেখানেই হোক না কেন, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য একটা শঙ্কা নিয়েই আসছে ম্যাচটা। এই ম্যাচে ব্রাজিল বা আর্জেন্টিনার কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে যে বিশ্বকাপের ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে তাঁদের!
ব্রাজিল এ নিয়ে সরাসরি কিছু না বললেও তাদের কোচ তিতে চেয়েছেন, ম্যাচটা হতেই হলে সেটি ইউরোপে হোক। কারণ, সে সময়ে ইউরোপের ক্লাব মৌসুম শুরু হয়ে যাবে, এমন পরিস্থিতিতে ‘অপ্রয়োজনীয়’ একটা ম্যাচ খেলার জন্য ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়দের ইউরোপ থেকে ব্রাজিলে লম্বা বিমানভ্রমণের ধকল সইতে হবে।
তার ওপর অন্য সময়ে বিশ্বকাপ জুন-জুলাইয়ে ক্লাব মৌসুমের বিরতিতে হলেও এবার হবে ক্লাব মৌসুমের মধ্যে নভেম্বর-ডিসেম্বরে। সে কারণে এবার ক্লাব মৌসুমেও তাড়াহুড়ো থাকবে, ম্যাচের মাঝে বিরতি থাকবে আগের চেয়ে কম। কিন্তু ফিফা নিয়ম অটুট রাখতে চায়। সে কারণেই ম্যাচটা ব্রাজিলেই আয়োজনের সিদ্ধান্ত। তা-ও ম্যাচটা হবে কাতার বিশ্বকাপ শুরুর মাস দুয়েক আগে।
কিন্তু আপাত মূল্যহীন এই ম্যাচ ঘিরেই আরেকটা শঙ্কার কথা জানাচ্ছে আর্জেন্টাইন ওয়েবসাইট টিওয়াইসি স্পোর্টস। এই ম্যাচে কেউ লাল কার্ড দেখলে যে সেটির জন্য ভুগতে হবে বিশ্বকাপে।
২০১৯ সাল থেকে কার্যকর ফিফার শৃঙ্খলাবিধির ধারা ৬৫-কে উদ্ধৃত করে টিওয়াইসি লিখেছে, টুর্নামেন্টের বাইরের কোনো ম্যাচে কেউ লাল কার্ড দেখলে বা যে টুর্নামেন্টে কার্ডটা দেখেছে সেই টুর্নামেন্টে নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর না হলে (এ ক্ষেত্রে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ হবে এটি), সে ক্ষেত্রে জাতীয় দলের পরের আনুষ্ঠানিক ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটির পর ব্রাজিল বা আর্জেন্টিনার পরের ফিফা স্বীকৃত ‘আনুষ্ঠানিক’ ম্যাচ তো সেই বিশ্বকাপেই! সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে, ব্রাজিলের বিশ্বকাপে প্রথম ম্যাচ সার্বিয়ার বিপক্ষে।
অর্থাৎ সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার কেউ লাল কার্ড দেখলে (ভয়ংকর কিছু না হলে নিষেধাজ্ঞা এক ম্যাচেরই হবে) সেটির শাস্তি হিসেবে বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে খেলতে পারবেন না ওই খেলোয়াড়। আর ব্রাজিলের কেউ আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখলে খেলতে পারবেন না সার্বিয়ার বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)