ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে বিশাল দু:সংবাদ পেল ভারত
এবার করোনা পজিটিভ হলেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। যার ফলে ১ জুলাই থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচে অধিনায়ক রোহিতকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
করোনা পজিটিভ ধরা পড়ার পর রোহিত বর্তমানে টিম হোটেলে আইসোলেশনে আছেন। ইংল্যান্ডের করোনা নীতি অনুযায়ী পাঁচ দিন করোনা আক্রান্ত ক্রিকেটার আইসোলেশনে থাকবে হবে। যে নিয়ম ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজেও মানা হচ্ছে। আর এই নিয়ম মানলে ১ জুলাইয়ের এজবাস্টন টেস্টে রোহিতকে পাওয়ার সুযোগ কমে যাচ্ছে।
বিসিসিআই রোহিতকে নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘শনিবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা পজিটিভ ধরা পড়েন। এই মুহূর্তে তিনি আইসোলেশনে আছেন এবং বিসিসিআই মেডিকাল টিমের তত্ত্বাবধায়নে আছেন।’
লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন খেলার সময় শারীরিক অসুস্থতায় ভোগেন রোহিত। এরপর এই ক্রিকেটারের করোনা ধরা পড়ে। প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ২৫ রান করা রোহিত দ্বিতীয় ইনিংসে মাঠেই নামেনি।
গত বছর করোনাভাইরাস বেড়ে যাওয়ায় ইংল্যান্ড-ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলা সম্ভব হয়নি। সেই ম্যাচটি এজবাস্টনে আয়োজন করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)