বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশের বিপক্ষে তিন দেশের সিরিজ খেলবে পাকিস্তান। ইতিমধ্যেই এই সিরিজে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
শনিবার পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা একথা বলেন। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিউজিল্যান্ডে তিনটি সিরিজ আয়োজনের পরিকল্পনা চলছে।
রমিজ রাজা বলেন, ‘ইংল্যান্ডের পাকিস্তান সফরের দিন-তারিখ নিশ্চিত হওয়ার পর, যেটা পাকিস্তানে শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ, আমরা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি। আমি চাই, বিশ্বকাপের আগে আমাদের দল অস্ট্রেলিয়ান পরিবেশে কিছু আন্তর্জাতিক ম্যাচে অংশ নিক। তাহলে, এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে দল তাদের সেরা কম্বিনেশন ঠিক করে নেয়ার সুযোগ পাবে, নিজেদের ভালোমত পরীক্ষা করে নিতে পারবে।’ পাকিস্তানি দল ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে বলে আশা করা হচ্ছে। তিন দেশের সিরিজ হবে ডাবল হেডারে। এর মানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুবার। সেরা দুই দল খেলবে ফাইনালে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও সূচি জারি করেনি। তবে শিগগিরই এটি প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ত্রিদেশীয় সিরিজের বিষয়টা আগেই জানানো হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালীস সময়ে চট্টগ্রামে সাংবাদিকদের ত্রিদেশীয় সিরিজের তথ্য জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)