তৃতীয় দিনের শুরুরতেই জোড়া আঘাত বাংলাদেশের, দেখেনিন সর্বশেষ স্কোর
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৬ ২০:৩১:৫৮
জশুয়াকে বিদায় করা গেলেও সেঞ্চুরি করা মায়ার্স ক্রমেই আগ্রাসী হয়ে উঠছেন টাইগার বোলারদের ওপর। জশুয়ার বিদায়ের পর ব্যাট করতে আসা আলজারি জোসেফকে ৬ রানে ফিরিয়েছেন খালেদ আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৬৩ রান। লিড নিয়েছে ১২৯ রান। অপরাজিত রয়েছে মায়ার্স ১৩৬ ও আলজারি জোসেফ ২ রানে।
চলতি টেস্টে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৩৪ রান। লিটন দাসের ব্যাটে আসে সর্বোচ্চ ৫৩ রান এবং তামিম ইকবাল করেন ৪৬ রান।