বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: সেন্ট লুসিয়ায় বৃষ্টি থামার নাম নেই
ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটকিপার ব্যাটার ফিরেছেন ২৯ রানে। মিরাজের পর বাংলাদেশকে উইকেট এনে দেন খালেদ আহমেদ। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন আলজারি জোসেফ। তবে ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় মিড উইকেট থাকা লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন। তাতে মাত্র ৬ রানে সাজঘরে ফিরতে হয় জোসেফকে। এর কিছুক্ষণ পরই হানা দেয় বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে এখনও বন্ধ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের খেলা।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন)-
বাংলাদেশ (প্রথম ইনিংস) - ২৩৪/৯ (৬৪.২ ওভার) (তামিম ৪৬, জয় ১০, শান্ত ২৬, বিজয় ২৩, লিটন ৫৩, সাকিব ৮, সোহান ৭, মিরাজ ৯, শরিফুল ২৬, এবাদত ২১*, ফিলিপ ২/৩০, জোসেফ ৩/৫০, সিলস ৩/৫৩)
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস) - ৩৭৬/৭ (১১৬ ওভার) (ক্যাম্পবেল ৪৫, ব্র্যাথওয়েট ৫১, রেইফার ২২, মায়ার্স ১৪০*, ব্ল্যাকউড ৪০, জশুয়া ২৯, খালেদ ৩/৯১, মিরাজ ৩/৭৯)