টেস্ট ক্রিকেটে আলাদা দল গড়বে বিসিবি
ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩২ রান। প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দল গুটিয়ে গিয়েছিল ২৩৪ রানে। পরে ওয়েস্ট ইন্ডিজ ৪০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে নেয় ১৭৪ রানের লিড। যা টপকানোই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
এদিকে টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য আলাদা টেস্ট সেটআপ করার ঘোষণাও দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “টানা খেলার মধ্যে আপনি টেস্ট সংস্কৃতি কিভাবে তৈরি করবেন। আপনি বলবেন ঘরোয়া ক্রিকেট। কিন্তু টানা ট্যুর করে কোন ছেলেটা ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে? আমাদের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগই তো নেই।”
“তাহলে আপনি উন্নতিটা করবে কীভাবে? একমাত্র অপশন হচ্ছে, নতুন একটা সেট তৈরি করা। যেটা আসলে এর আগে আমরা চিন্তা করিনি, এখন চিন্তা করছি। আমাদের আলাদা একটা সেট থাকবে যারা এই জাতীয় দলের কোনো খেলা খেলবেন না। তারা ঘরোয়া ক্রিকেট খেলবে দেশে এবং দেশের বাইরে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)