অস্ট্রেলিয়া-পাকিস্তানকে টপকে টি-২০তে রেকর্ড গড়লো পান্ডিয়ার ভারত
রান তাড়া করে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড করে ফেলল ভারত। তারা ৫৫টি ম্যাচ রান তাড়া করে জিতেছে। রবিবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত রান তাড়া করে ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায়।
রবিবার (২৬ জুন) আয়ারল্যান্ডের ডাবলিনে একেই মারাত্মক ঠাণ্ডা ছিল। সেই সঙ্গে বৃষ্টি হওয়ায় পারদ অনেকটাই নেমে গিয়েছিল। সেই কনকনে ঠাণ্ডার মাঝেই টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলে ভারত। বৃষ্টির কারণে সেই ম্যাচ ১২ ওভার করে খেলা হয়।
টসে জিতে হার্দিক আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ভারতীয় বোলারদের দাপটে ১২ ওভারের ম্যাচে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান করে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের বাকি ক্রিকেটাররা ব্যর্থ হলেও হ্যারি টেকটর ৩৩ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন।
৩ ওভার বল করে ১১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। হয়েছেন ম্যাচের সেরা। যুজি ছাড়াও ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ডিয়া, আবেশ খান।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৯.২ ওভারে ১১১ রান করে ফেলে ভারত। দীপক হুডা করেছেন অপরাজিত ৪৭ রান। ইশান কিষাণ করেছেন ২৬, হার্দিক পাণ্ডিয়ার সংগ্রহ ২৪। আয়ারল্যান্ডের ক্রেগ ইয়ং ২ উইকেট নিয়েছেন। জোস লিটল নিয়েছেন ১ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)