কঠিন সিদ্ধান্ত নিলেন গেইল
মূলত 'দ্য সিক্সটিতে' খেলার জন্যই সিপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন গেইল। কয়েক দিন আগেই ষাট বলের নতুন এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। নতুন সব ফিচার নিয়ে শুরু হতে যাওয়া এই আসর নিয়ে রোমাঞ্চিত এই ক্যারিবিয়ান তারকা।
গেইল বলেন, 'আমি এ বছর সংক্ষিপ্ত ফরম্যাটে খেলবো। নতুন উদ্ভাবন সিক্সটি খেলতে আমি আসলেই রোমাঞ্চিত। বিশেষ করে আমি অপেক্ষায় আছি, মিস্ট্রি টিম বল (মিস্ট্রি ফ্রি হিট) এবং প্রথম ১২ বলে দুই ছক্কা হাঁকিয়ে পাওয়ার প্লের তৃতীয় ওভার আদায় করতে।'
আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। সেন্ট কিটসের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষ হবে ২৮ আগস্ট। ছেলেদের ছয়টি দল ও মেয়েদের তিনটি দল এখানে খেলবে। টুর্নামেন্টটির শুভেচ্ছা দূত হিসেবে থাকছেন ক্রিস গেইল।
‘দ্য সিক্সটি’ নামের এই টুর্নামেন্ট ওভার সংখ্যার দিকে থেকে টি টেন এর মতো হলেও এখানে থাকবে ভিন্ন কিছু নিয়ম। ইনিংস প্রতি ব্যাটিং দলের উইকেট থাকবে মাত্র ছয়টি। প্রথম দুই ওভার থাকবে পাওয়ার প্লে, তবে সেই দুই ওভারে দুই ছক্কা হাঁকালেই ব্যাটিং দল পাবে একটি ফ্লোটিং পাওয়ারপ্লে।
তাছাড়া ব্যাটিং চলাকালে ব্যাটার পেতে পারেন ‘মিস্ট্রি ফ্রি হিট’, সেটা নির্ধারণ করে দেবেন দর্শকরা। অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত হবে বিষয়টি। সেটা হলে একটা নির্দিষ্ট বলে আউট হলেও বেঁচে যাবেন ব্যাটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল