পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু
২০২২-২৩ মৌসুমে ঘরের মাঠের ম্যাচগুলোর সূচি মঙ্গলবার ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। যার অংশ ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজও।
আগামী ৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে তিন দলের এই লড়াই। প্রতি দল পরস্পরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরের ম্যাচ নিউ জিল্যান্ডের বিপক্ষে, ৯ অক্টোবর।
স্বাগতিকদের বিপক্ষে এরপর ১২ অক্টোবর ফিরতি লড়াইয়ের পরদিন আবার পাকিস্তানের সঙ্গে খেলবে মাহমুদউল্লাহর দল।
নিউ জিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দুটি হবে ৮ ও ১১ অক্টোবর। ফাইনাল হবে আগামী ১৪ অক্টোবর। পুরো প্রতিযোগিতাটি হবে ক্রাইস্টচার্চে। এরপর ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপের পরপরই নিউ জিল্যান্ড সফরে যাবে ভারত। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দুই দল। আগামী ১৮ নভেম্বর শুরু হয়ে দুই দলের লড়াই শেষ হবে ৩০ নভেম্বর।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে কিউইরা। বে ওভালে আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি হবে দিবা-রাত্রির।
এনিয়ে দ্বিতীয়বারের মতো গোলাপি বলের টেস্ট আয়োজন করতে যাচ্ছে নিউ জিল্যান্ড। ইডেন পার্কে ২০১৭-১৮ মৌসুমে খেলা দিন-রাতের ম্যাচটিতেও তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু ২৪ ফেব্রুয়ারি, ওয়েলিংটনে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরপর নিউ জিল্যান্ডে যাবে শ্রীলঙ্কা। মার্চে শুরু হতে যাওয়া সিরিজে দুইটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)