বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে যা বললেন বাবর
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে হবে ত্রিদেশীয় সিরিজটি। বৈশ্বিক আসরের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই সিরিজে প্রতিটি দল পরস্পরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে।
নিউ জিল্যান্ড ক্রিকেট মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করে। এ দিনই পাকিস্তানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিরিজটি নিয়ে প্রত্যাশার কথা শোনান বাবর।
“আমি খুশি যে, আমরা নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলব। এটি আমাদের অনেক সাহায্য করবে এবং তা শুধু অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মানিয়ে নেওয়াই নয়, আমাদের প্রস্তুতিকেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে।”
“আঙুলের চোটের কারণে নিউ জিল্যান্ডে সবশেষ সিরিজে আমি খেলতে পারিনি। ক্রাইস্টচার্চে ভালো দুটি প্রতিপক্ষের বিপক্ষে ক্রিকেট খেলতে আমি মুখিয়ে আছি।”
আগামী ৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে তিন দলের এই লড়াই। ফাইনাল হবে ১৪ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)