বার্মিংহ্যাম টেস্টের আগে ভারতকে সতর্ক করলেন জো রুট
ইংল্যান্ডের দলে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। তার আগে পর্যন্ত ইংলিশ দল একের পর এক সিরিজ দারুণভাবে হারছিল। এরপরই ইংল্যান্ডের দল কোচ এবং অধিনায়ক পরিবর্তন করে যার ফলে দলেরও ভাগ্য পরিবর্তন হয়। দলের প্রাক্তন অধিনায়ক জো রুট জানিয়েছেন যে নিউজিল্যান্ডকে হারানোর পর ভারতের জন্য বেন স্টোকসের কাছে এক বিশেষ পরিকল্পনা রয়েছে। তিনি বলেন,
“এটা বাস্তবে ভীষণই ভাল ছিল। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে ৩-০ সিরিজ জেতা অভূতপূর্ব। এটা টেস্ট ক্রিকেটের প্রতি বাচ্চাদের মানসিকতায় পরিবর্তন আনবে। এর জন্য ব্রেন্ডন ম্যাককালাম আর ব্যাকরুম স্টাফদের বড় শ্রেয় দিতে হবে। ট্রেন্টব্রিজে (দ্বিতীয় টেস্ট) অবিশ্বসনীয় ছিল, কিন্তু ৫৫/৬ আর তারপর আমরা যা করেছি আর যেভাবে করেছি সেটা সবচেয়ে সুখের ব্যাপার ছিল”।
ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান অলি পোপের প্রদর্শন নিয়েও প্রশংসা করছেন জো রুট। তিনি বলেন,
“এই সিরিজের প্রদর্শন বাস্তবে দেখিয়ে দিয়েছে যে খেলোয়াড়রা টেস্ট দলে এসে প্রদর্শন করতে চান। ম্যাথু পাটস দুরন্ত বোলিং করেছেন। স্টুয়ার্ট ব্রড আর জ্যাক লিচ তৃতীয় টেস্টে দুর্দান্ত প্রদর্শন করেছেন। যখন আমরা একসঙ্গে আসি তখন আমরা সেই খেলোয়াড়দের নির্বাচিত করেছি যারা সমস্ত পরিস্থিতিতে নিজেদের সর্বশ্রেষ্ঠ দেন। অলি পোপ দুর্দান্ত ছিল, সারে থেকে নিজের ফর্ম ধরে রেখে বিশ্বকে দেখিয়েছে যে পোপ কি। ভারত একটা আলাদা বিরোধী দল, কিন্তু আমরা এই মানসিকতার সঙ্গে মাঠে নামব”।
প্রসঙ্গত, ইংল্যান্ডের দলের খেলোয়াড়দের বর্তমান ফর্মকে মাথায় রেখে এটা বলা ভুল হবে না যে ভারতীয় দলের পক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের এই শেষ টেস্ট জেতা খুব সহজ হবে না। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে বর্তমানে ভারতীয় দল ২-১ ফলাফলে এগিয়ে রয়েছে। যদি ভারত এজবাস্টনের এই টেস্ট অন্তত ড্রও করতে পারে তাহলে তারা এই সিরিজ জিতে নেবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল