বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: একগাদা পরিবর্তন নিয়ে দল ঘোষণা
সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে সাতজনকে। এর মধ্যে অবসর নিয়েছেন কাইরন পোলার্ড, বিশ্রামে রয়েছেন জেসন হোল্ডার। বাকি পাঁচজন জায়গা হারিয়েছেন দল থেকে। আর ওয়ানডেতে তিনজনের বদলে এসেছেন একজন।
টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাইরন পোলার্ড, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, শেলডন কটরেক, জেসন হোল্ডার ও শাই হোপ। দলে ঢুকেছেন ওবেদ ম্যাকয়, শামার ব্রুকস, আলজারি জোসেফ, কেমো পল ও ডেভন থমাস।
কুড়ি ওভারের সিরিজের পরপরই শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দলে জায়গা হারিয়েছেন এনক্রুমাহ বোনার, শারমন লুইস ও হেইডেন ওয়ালশ জুনিয়র। টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডেতে জায়গা করে নিয়েছেন গুদাকেশ মোতি।
আগামী ২ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ডমিনিকায় সিরিজের পরের ম্যাচ হবে ৩ জুলাই। গায়ানায় ৭ জুলাই হবে শেষ ম্যাচটি। এরপর ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচই হবে গায়ানায়। তিন ম্যাচের তারিখ যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র ও ডমিনিক ড্রেকস (রিজার্ভ)।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, কেমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডন সিলস ও রোমারিও শেফার্ড (রিজার্ভ)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট