দেশে ফিরবেন টাইগাররা
টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি ও ওয়ানডের স্পেশালিস্ট পারফরমাররা ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেছেন দেশ থেকে। ওদিকে যারা শুধু টেস্ট দলে ছিলেন এবার তাদের দেশে ফেরার সময় হয়েছে।
জানা গেছে, আজ বাংলাদেশ সময় গভীর রাতে (ওয়েস্ট ইন্ডিজে তখন দুপুর) দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজারা।
বিসিবির সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে সব কিছু ঠিক থাকলে টেস্ট স্কোয়াডের এই ৫ ক্রিকেটার আগামী শনিবার (২ জুলাই) বিকেল সোয়া ৫টায় রাজধানীতে এসে পৌঁছাবেন।
উল্লেখ্য, টেস্ট দল থেকে যে ৫ জন দেশে ফিরে আসছেন তার মধ্যে ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার খালেদ আহমেদ দুই টেস্টই খেলেছেন। মুমিনুল প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় ম্যাচে আর একাদশে জায়গা পাননি।
বাঁহাতি স্পিনার তাইজুল ও পেসার রেজাউর রহমান রাজা কোন টেস্ট ম্যাচই খেলার সুযোগ পাননি।
জয় তেমন সুবিধা করতে পারেননি। চার ইনিংসে (০, ৪২, ১০, ১৩) তার সংগ্রহ ৬৫ রান। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে এ সিরিজ খেলতে নামা মুমিনুল প্রথম টেস্ট খেলে আরও একবার ব্যর্থতার (০ ও ৪) পরিচয় দিলে শেষ ম্যাচের একাদশে জায়গা হারান।
পেসার খালেদ অবশ্য পুরো সিরিজেই সাধ্যমত চেষ্টা করেছেন। সেন্ট লুসিয়ায় শেষ টেস্টে দল ১০ উইকেটে হারলেও খালেদ ৫ উইকেট (৩১.৩ ওভারে ৩ মেডেন সহ ১০৬ রানে) শিকার করেছেন। অ্যান্টিগায় প্রথম টেস্টেও দুই ইনিংসে (২/৫৯ ও ৩/২৭) ৫ উইকেট দখল করেছেন। দুই টেস্টে তার উইকেট সংখ্যা ১০টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)