র্যাংকিংয়ে চমক দেখালেন খালেদ-শান্ত-সোহান
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন খালেদ। ২১৯ রেটিং পয়েন্ট নিয়ে ডানহাতি এই পেসার রয়েছেন ৮৮তম অবস্থানে। সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ১৮ ওভার বোলিং করলেও কোনো উইকেটের দেখা পাননি সাকিব আল হাসান। যার ফলে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাঁহাতি এই স্পিনারের। ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৯তম অবস্থানে রয়েছেন সাকিব।
এদিকে প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজের উন্নতি হয়েছে এক ধাপ। ৫৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৩০তম স্থানে রয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। এ ছাড়া বোলারদের মাঝে তরুণ পেসার শরিফুল ইসলামেরও উন্নতি হয়েছে। অ্যান্টিগার মতো সেন্ট লুসিয়া টেস্টেও ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা।
প্রথম ইনিংসে মাত্র ৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছিলেন নুুরুল হাসান সোহান। তাতেই আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে সোহান রয়েছেন ৮৪তম স্থানে।
থিতু হলেও সেন্ট লুসিয়াতে বড় ইনিংস খেলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ২৬ রান করা শান্তর ব্যাট থেকে দ্বিতীয় ইনিংসে এসেছিল ৪২ রান। এমন পারফরম্যান্সের পর ১১ ধাপ এগিয়ে ৮৮ তে উঠে এসেছেন শান্ত। তবে অবনতি হয়েছে তামিম ইকবাল ও সাকিবের।
অ্যান্টিগায় দুই হাফ সেঞ্চুরি করায় টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছিলেন সাকিব। তবে সেন্ট লুসিয়াতে ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তাতে তিনে নেমে এসেছেন তিনি। এদিকে দুইয়ে উঠে গেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)