তাসকিনের ছোয়ায় বদলাবে কি বাংলাদেশের ভাগ্য
দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন চোট নিয়ে, যেটির কারণে তাসকিন আহমেদ নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। চোট কাটিয়ে ফেরার পথেই আবারও জিম করতে গিয়ে পিঠে ব্যথা পান বাংলাদেশ পেসার। তবে এখন ‘ঠিক’ আছেন তিনি, ফিটনেস টেস্ট পার করে এখন তিনি সীমিত ওভারের দলের সাথে ওয়েস্ট ইন্ডিজেই আছেন।
নিজের সাম্প্রতিক অবস্থা নিয়ে এরপর সাংবাদিকদের বলেন, ‘কয় দিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম, এখন আল্লাহর রহমতে ঠিক আছি। গত দুই দিন বোলিং করলাম, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় ভালো আছি এখন।’
এ মাসের শুরুর দিকে নেটে বোলিং শুরু করেন তাসকিন, যিনি ভুগছিলেন কাঁধের চোটে। এ কারণে ইংল্যান্ড যেতে হয়েছিল তাঁকে, তবে শেষ পর্যন্ত অস্ত্রোপচার লাগেনি। এর মধ্যেই পিঠে ব্যথা পাওয়া একরকম শঙ্কা জাগালেও ফিটনেস টেস্টে কোনো সমস্যা হয়নি বলেই জানিয়েছেন, ‘গতকাল এবং আজ একশ শতাংশ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং এফোর্টগুলো ঠিক ছিল। সব ধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচক, চিকিৎসকেরা সবাই ছিলেন। তারাও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সমস্যা হয়নি, সামনে বাকি সব আল্লাহর ইচ্ছা।’
ওয়েস্ট ইন্ডিজ দলেও আছে অনেক পরিবর্তন। চাইলে টেস্ট দলটাকে তারা সেন্ট লুসিয়াতেই রেখে যেতে পারে। কারন এই দলের মাত্র ৩ জন আছেন সাদা বলের ফরম্যাটে। আলজারি জোসেফ ডেবন থমাস আর কাইল মায়ারস ছাড়া বাকি সবাই যে সীমিত ওভারের দলে নেই। ঝড়ের কারনে বাংলাদেশ দল একদিন পর তাদের যাত্রা শুরু করবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)