চমক দিয়ে দুই তারকা ব্যাটারকে বাদ দিয়ে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
তবে চমক দিয়ে গতবারের তালিকা থেকে বাদ পড়েছেন ৬জন ক্রিকেটার। এই তালিকায় আছেন, রাখিম কর্ণওয়াল, ফ্যাবিয়েন অ্যালেন, ড্যারেন ব্রাভো, এভিল লুইস, শেনন গ্যাব্রিয়েল এবং কাইরন পোলার্ড।
প্রথম পাঁচজন বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন। আর পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এর আগে পর্যন্ত তিনি সাদা পোশাকে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। গত মেয়াদের চুক্তিই ছিল তার ক্যারিয়ারে শেষ বার।
প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে নাম লিখিয়েছেন তিনজন ক্রিকেটার। এই তালিকায় আছেন ওবেড ম্যাককয়, জেডেন সিলস এবং ওডেইন স্মিথ। মূলত সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে তাদেরকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
সর্বশেষ চুক্তিতে ছিলেন না, তবে এবার আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন এমন ক্রিকেটারের সংখ্যা তিন জন। এই তালিকায় আছেন ব্রেন্ডন কিং, রোভম্যান পাওয়েল এবং রোমারিও শেফার্ড। তাদেরকেও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফিরিয়েছে সিডব্লিউআই। ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার: জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট, জোশুয়া ডি সিলভা, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, ওডেইন স্মিথ এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)