বাদ ভারত, পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজকে নিয়ে নতুন ভাবনা
পাকিস্তানের এমন সিরিজ আয়োজনের প্রস্তাবের পক্ষে ছিল না ভারত। চার দলীয় সিরিজ আলোর মুখ না দেখায় ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে পিসিবি। ভারতকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে প্রতি বছর একটি করে টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় রমিজের বোর্ড। জুলাইয়ে কমনওয়েলথ গেমসের সময় বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই সিরিজের জন্য নির্দিষ্ট সময় চাইবে পিসিবি।
ত্রিদেশীয় সিরিজ আয়োজনে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রেখেছেন রমিজ। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রতি বছর মাঠে গড়াবে সিরিজটি। আগামী বছর থেকেই সিরিজটি আয়োজনে আশাবাদী পিসিবি।
এ প্রসঙ্গে পিসিবির এক কর্তা বলেছেন, ‘বোর্ড পরিকল্পনাটি নিয়ে কাজ করছে এবং এটি চার-জাতির বার্ষিক ইভেন্টের একটি বিকল্প। যা গত আইসিসি সভায় রমিজের মাধ্যমে প্রস্তাবিত হয়েছিল, যা অন্যান্য সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পায়নি এবং তা বাতিল হয়েছে।’
‘বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং অন্যান্য বোর্ড প্রধানদের সঙ্গে রমিজের ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে। সে আত্মবিশ্বাসী যে আগামী বছরের মধ্যে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনাটি কার্যকর করা যেতে পারে।’ রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই ভারত ও পাকিস্তানের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেখা যায় না। এশিয়ার দুই জায়ান্টের লড়াই দেখতে দর্শকদের তাকিয়ে থাকতে হয় আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে। অদূর ভবিষ্যতেও এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা দেখছেন না রমিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট