আবারও অসুস্থ রোহিত, নতুন অধিনায়কের নাম ঘোষণা
শুক্রবার এজবাস্টনে শুরু হচ্ছে গতবছরের পাঁচ ম্যাচ সিরিজের বাকি থাকা টেস্ট ম্যাচটি। ম্যাচের আগেরদিনও রোহিতের সুস্থ হওয়ার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট দল। গত সপ্তাহে লিস্টারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করোনায় আক্রান্ত হন রোহিত। বুধবার করা দ্বিতীয়বার পরীক্ষায়ও নেগেটিভ হননি তিনি।
বৃহস্পতিবার আবারও রোহিতের পরীক্ষা করা হবে। পাশাপাশি ফিটনেস টেস্টও দিতে হবে ডানহাতি এ ওপেনারকে। সেখানে উৎরে গেলে তার অধীনেই টেস্ট ম্যাচটি খেলবে ভারত। অন্যথায় বেন স্টোকসের সঙ্গে শুক্রবার টস করতে দেখা যাবে ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহকে।
সবশেষ ভারতীয় পেসার হিসেবে ১৯৮৭ সালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব। তার ৩৫ বছর পর এবার আরেক পেসারের অধীনে টেস্ট খেলার দ্বারপ্রান্তে ভারত। যদিও অধিনায়কত্বের ব্যাপারে রবিচন্দ্রন অশ্বিন ও রিশাভ পান্তের নামও এসেছিল আলোচনায়। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি তাদের নাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)