বিশ্বকাপে ভালো খেলার জন্য একটি ভালো টি-টোয়েন্টি দল গড়ার চেষ্টা করছি : জেমি সিডন্স
অনুশীলন শেষে সাংবাদিকদের সিডন্স বলেন, “টেস্ট ম্যাচগুলো খুব ভালো যায়নি। তবে আমি এখন টি-টোয়েন্টির দিকে ফোকাস করছি। আমি আসার পর খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। তাই মতামত দেওয়ার মতো যথেষ্ট সময় আমি পাইনি। তবে আমি জানি আমাদের দারুণ কিছু খেলোয়াড় রয়েছে। দেখা যাক পরের তিন টি-টোয়েন্টি কেমন কাটে।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশ। এছাড়াও বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় এশিয়া কাপ এবং নিউজিল্যান্ডের ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উইন্ডিজসহ চারটি সিরিজ পাচ্ছেন সিডন্স। তার মধ্যে আছে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টও।
সিডন্স বলেন, “আমাদের টি-টোয়েন্টি দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য বা বিশ্বকাপে ভালো খেলার জন্য একটি ভালো টি-টোয়েন্টি দল গড়ার চেষ্টা করছি। এছাড়া এশিয়া কাপও রয়েছে। এখানে তিনটি ম্যাচ, এশিয়া কাপেও কিছু ম্যাচ পাবো। বিশ্বকাপের জন্য আমরা যথাযথ প্রস্তুত হতে পারবো।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ