পিসিবির নতুন চুক্তিতে নতুন সুবিধা পাবেন বাবর আজম
পিসিবি 2022-23 মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। যা ১ জুলাই থেকে কার্যকর হবে। এই প্রথম পিসিবি লাল এবং সাদা বলের ফরম্যাটে ক্রিকেটারদের সাথে আলাদা চুক্তি করেছে। তালিকায় মোট ক্রিকেটারদের সংখ্যা ৩৩। গতবারের চেয়ে এবার ১৩ ক্রিকেটার বেশি। লাল ও সাদা বলের ক্রিকেটে মোট পাঁচজন ক্রিকেটার রয়েছেন।
মোট দশ জন ক্রিকেটারকে লাল বলের ক্রিকেটে রেখেছে পিসিবি। লাল বলের 'এ' ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন আজহার আলী। আবদুল্লাহ শফিক, নাসিম শাহ চলে গেছেন 'সি ক্যাটাগরিতে।
সাদা বলের ক্রিকেটে নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ১১ জন ক্রিকেটার। ফখর জামান এবং শাদাব খান- দুজনই উন্নীত হয়েছেন 'এ' ক্যাটাগরিতে। হারিস রউফকে উন্নীত করা হয়েছেন 'বি' ক্যাটাগরিতে। আগের মতোই 'সি' ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ নাওয়াজ।
তিন সংস্করণেই দলের খেলোয়াড়দের ম্যাচ ফি ১০ শতাংশ বাড়িয়েছে পিসিবি। স্কোয়াডে আছেন কিন্তু খেলছেন না, এমন ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। মাঠে থাকা খেলোয়াড়দের ম্যাচ ফির তুলনায় এর আগে ৫০ শতাংশ ম্যাচ ফি পেতেন স্কোয়াডে মাঠের বাইরে থাকা খেলোয়াড়েরা।
নতুন চুক্তিতে তাদের ম্যাচ ফি শতকরা ২০ শতাংশ বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি অধিনায়কের জন্য রাখা হয়েছে আলাদা ভাতা। মূলত নেতৃত্বের বাড়তি দায়িত্ব সামলানোর জন্যই এই ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।পিসিবি বলেছে, ‘এটা দলের অধিনায়কের বাড়তি দায়িত্ব পালনের প্রতিদান।’
পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘২০২২–২৩ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে আসা সবাইকে অভিনন্দন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের অভিনন্দন। চুক্তিতে না থাকতে পেরে কেউ কেউ হয়তো কষ্ট পেয়েছেন। আমি তাদের প্রতি বলতে চাই, শুধু ৩৩ খেলোয়াড়ের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না। প্রয়োজন অনুযায়ী চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দেরও ডাকা হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ