ভবিষ্যৎবানী: ইংল্যান্ডের বিপক্ষে ৩০ পেরোলেই হাঁকাবে কোহলি
কোহলি শেষবার শতকের দেখা পেয়েছিলেন ইডেনে। বাংলাদেশের বিপক্ষে পিংক বল টেস্টে। সেটা অবশ্য ২০১৯ সালের নভেম্বরের কথা। সময়ের হিসেবে তা ৩২ মাস! প্রায় আড়াই বছরের ব্যবধানে কোহলির ক্রিকেট ক্যারিয়ারেও এসেছে বড়-সড় পরিবর্তন।
এই সময়ে তিন সংস্করণের ক্রিকেট থেকেই নেতৃত্ব ছেড়েছেন তিনি, শুধু তিন অঙ্কের ম্যাজিক ফিগারটাই ছুয়ে দেখা হয়নি তার। শুধুই আন্তর্জাতিক ক্রিকেট নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এই সময়ে সেঞ্চুরির দেখা পাননি কোহলি। যদিও বেশ কিছু হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি।
ভন বলেন, 'আপনি যদি পেছনের দিকে তাকান, কত সময় আগে সে তিন অঙ্ক ছুয়েছিল? বিরাট কোহলির জন্য এটা অনেক দিন পার হয়ে গেছে। (এজবাস্টন টেস্টে) যদি সে ৩০ এ পৌঁছাতে পারে, আমি মনে করি, সেটিকে তিন অঙ্কে নিয়ে যেতে পারবে, যার জন্য সে মুখিয়ে আছে।'
ভারতের সর্বশেষ ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টটি স্থগিত হয়েছিল। সিরিজে ভারত ২-১ এ এগিয়ে আছে। এবার সেই স্থগিত হওয়া পঞ্চম ম্যাচটিই খেলছে দুই দল। এজবাস্টন টেস্টে তাই দুই দলের লক্ষ্যটা ভিন্ন। ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি আর ইংলিশদের সিরিজ ড্র করার সুযোগ। এমন গুরুতপূর্ণ টেস্টে নিশ্চয় কোহলিকে নিয়ে বাড়তি পরিকল্পনা থাকবে ইংল্যান্ডের।
ভন বলেন, 'এজবাস্টনে ভারতের যে খেলোয়াড়ের দিকে নজর দিতে হবে, সে হলো বিরাট কোহলি। মাত্র কয়েক বছর আগে ফিরে দেখেন, সে এই মাঠে তার অন্যতম সেরা টেস্ট সেঞ্চুরি করেছিল। আমি মনে করি সেটা তার প্রাপ্য ছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)