উইকেট হারালো ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
মধ্যাহ্নভোজের বিরতির সময় অতিক্রান্ত হলেও বৃষ্টির জন্য শুরু করা যায়নি ম্যাচ। বিরতিতে একপশলা বৃষ্টির জন্য আরও কিছুটা বিলম্বিত হয় পুনরায় ম্যাচ শুরুর সময়।
২০.১ ওভার খেলা হওয়ার পরে বৃষ্টির জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ম্যাচ। ভারতের স্কোর ২ উইকেটে ৫৩ রান। হনুমা বিহারী ১৪ ও বিরাট কোহলি ১ রানে ব্যাট করছেন। প্রথম দিনে যাতে ওভার নষ্ট না হয়, আম্পায়ারর নির্ধারিত সময়ের আগেই লাঞ্চের বিরতি ঘোষণা করেন।
১৬.৬ ওভারে পটসের বলে দ্বিতীয় স্লিপে বিহারীর ক্যাচ ছাড়েন জ্যাক ক্রাউলি। তবে পরের ওভারে তিনি চেতেশ্বর পূজারার ক্যাচ ধরেন অ্যান্ডারসনের বলে। ১৭.৬ ওভারে মাঠ ছাড়েন চেতেশ্বর। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ১৩ রান করেন পূজারা। ভারত ৪৬ রানে ২ উইকেট হারায়। বিহারী ৮ রানে ব্যাট করছেন। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
১৩.৪ ওভারে স্টুয়ার্ট ব্রডকে দুরন্ত কাট শটে চার মারেন পূজারা। পরের বলে চেতেশ্বরকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার আলিম দার। পূজারা তড়িঘড়ি রিভিউ নেন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল পূজারার থাই প্যাডে লেগেছে। এযাত্রায় বেঁচে যান পূজারা। ১৪ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৪৩ রান। পূজারা ১৩ ও বিহারী ৬ রানে ব্যাট করছেন।
১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩১ রান। পূজারা ২৫ বলে ৭ রান করেছেন। বিহারী ১২ বলে ২ রান করেছেন।
৬.২ ওভারে অ্যান্ডারসনের বলে স্লিপে জ্যাক ক্রাউলির হাতে ধরা পড়েন শুভমন গিল। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১৭ রান করেন তিনি। ভারত ২৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন হমুনা বিহারী। তিনি ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে খাতা খোলেন। ৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৯।
৩.৩ ওভারে স্টুয়ার্ট ব্রডকে বাউন্ডারি মেরে খাতা খোলেন পূজারা। তিনি ১০ বল খেলে প্রথম রান সংগ্রহ করেন। ৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩ রান।
ভারতের ওয়ে ওপেন করতে নামেন শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন জেমন অ্যান্ডারসন। ওভারের শেষ বলে চার মেরে খাতা খোলেন শুভমন। দ্বিতীয় ওভারে বল করতে আসেন স্টুয়ার্ট ব্রড। শুরুতেই নো বল করেন তিনি। ওভারে আর কোনও রান ওঠেনি। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫ রান।
ইংল্যান্ডের প্রথম একাদশ
অ্যালেক্স লিস, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (ক্যাপ্টেন), স্যাম বিলিংস (উইকেটকিপার), ম্য়াথিউ পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।
ভারতের প্রথম একাদশ
শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ (ক্যাপ্টেন)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট