রোহিত শর্মাকে অধিনায়ক করে ইংল্যান্ডের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করলো ভারত
আগামী ৭ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে ভারত। অর্থাৎ ইংলিশদের বিপক্ষে পঞ্চম টেস্ট শেষ হওয়ার দু’দিনের মাথায় টি-টোয়েন্টি মিশন শুরু হয়ে যাবে ভারতের।
সেই দিক বিবেচনায় রেখে টেস্ট দলের বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজাদের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম টি-টোয়েন্টি আছেন সঞ্জু স্যামসন, রুতুরাজ গাঁইকদ, অর্শদীপ সিং এবং রাহুল ত্রিপাঠি।
পরের দুটি ম্যাচে তারা দলে থাকছেন না। দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দলে ফিরবেন কোহলি, বুমরাহ, শ্রেয়াস, জাদেজারা।
অবাক করা বিষয় হলো, টি-টোয়েন্টি দলে একেবারেই সুযোগ পাননি মোহাম্মদ শামি। অথচ এবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন ডানহাতি এই পেসার।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, রুতুরাজ গাঁইকদ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, ইয়ুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং এবং উমরান মালিক।
দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক),রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ইয়ুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান এবং উমরান মালিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন