টিম ইন্ডিয়ায় নতুন রূপে ফিরেছেন যুবরাজ সিং
ইন-ফর্ম দীপক হুডাট দুর্দান্ত হাফ সেঞ্চুরির ভিত্তিতে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে ভারত ডার্বিশায়ার কাউন্টি দলকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে তার কেরিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি করা হুডা ৩৭ বলে ৫৯ রান করেন এবং তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবের (অপরাজিত ৩৬) সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন। ২০ বল বাকি থাকতে ১৫১ রানের টার্গেট ছুঁয়ে ফেলে ভারত। এই রানটা তাড়া করতে খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় দলের। সেক্ষেত্রে দলর ব্যাটসম্যানদের যাবতীয় বাহবা প্রাপ্য।
ডার্বিশায়ারের বিরুদ্ধে ব্যাট হাতে আগুনে ফর্মে ছিলেন হুডা। এই ডান হাতি ব্যাটসম্যানটি তার ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। তাকে যোগ্য সঙ্গত চেন চোট থেকে ফিরে আসা সূর্যকুমার যাদব। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। এই দু’জন ছাড়া ওপেনার সঞ্জু স্যামসন ৩০ বলে ৩৮ রান করেন এবং অধিনায়ক দিনেশ কার্তিক সাত রান করে অপরাজিত থাকেন।
এর আগে, ফাস্ট বোলার উমরান মালিক এবং আরশদীপ সিংয়ের দুটি করে উইকেটের ওপর ভর করে ভারত প্রথমে বোলিং করে এবং ডার্বিশায়ারকে ৮ উইকেটে ১৫০ রানে সীমাবদ্ধ করে। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও ভেঙ্কটেশ আইয়ার। ডার্বিশায়ারের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ওয়েন ম্যাডসেন। রবিবার নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচেও জয় তুলে নিয়ে নিজেদের ছন্দে রাখতে চাইবে ভারতীয় দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে