সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন
গায়ানায় আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচে জিততেই হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। বিকল্প ভাবনার সুযোগ নেই।
বাঁচামরার এই লড়াইয়ে বাংলাদেশ একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ টি-টোয়েন্টিতে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই আছে। প্রথম ম্যাচের আগে টানা ২ দিন বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম গ্রিপ করবে, তবে উইকেট খুব ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে নাসুমের জায়গায় তাসকিনকে নিয়েছিলাম। হয়তো নাসুম একাদশে ফিরবে। তবে নির্ভর করছে উইকেটের ওপর।’
গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের মতো। স্পিনাররা সহায়তা পেয়ে থাকেন। তাই তিন পেসারের পরিবর্তনে দুই পেসারেই ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আগের ম্যাচে বেদম মার খাওয়া তাসকিনেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি।
আবার বৃষ্টির সম্ভাবনাও আছে। যদি এমন হয়, তবে কার্টেল ওভারের ম্যাচের জন্যও প্রস্তুত থাকতে হবে। মাহমুদউল্লাহ বলেন, ‘বৃষ্টি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেওয়ার চেষ্টা করব। সবসময় ইতিবাচক চিন্তা করব যে পুরো ম্যাচ হবে। না হলে মানিয়ে থাকতে হবে কার্টেল ওভারের জন্য। তবে আমরা পুরো ম্যাচ খেলার মানসিকতাই রাখব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন