শেষ হলো ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার ৩৪৬ রানের টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল
সাউদাম্পটনের রোজ বলে হার্দিকের ফিফটির সঙ্গে দীপক হুদা ও সুর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে ১৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে হার্দিকের বোলিং তোপে ১৪৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। যার সুবাদে ৫০ রানের জয়ে লিড নিয়েছে ভারত।
ইংল্যান্ডের ইনিংসে প্রথম ধাক্কাটা দেন ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া। দুজনের শুরুর স্পেলে মাত্র ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। জস বাটলার গোল্ডেন ডাকে আউট হন। জেসন রয় ৪, ডেভিড মালান ২১ ও লিয়াম লিভিংস্টোন ফেরেন ০ রানে।
প্রথম চার ব্যাটারের তিনজনকেই ফেরান হার্দিক। এরপর হ্যারি ব্রুক ও মইন আলি প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে গড়েন ৬১ রানের জুটি। কিন্তু কখনও জেতার মতো সম্ভাবনা তৈরি করতে পারেননি তারা। মইন ২০ বলে ৩৬ ও ব্রুক খেলেন ২৩ বলে ২৮ রানের ইনিংস।
পরে ক্রিস জর্ডান ১৭ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান। যা স্রেফ পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন হার্দিক। এছাড়া আর্শদীপ ও ইয়ুজভেন্দ্র চাহালের শিকার দুইটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তে দুই উইকেট হারালেও ৬৬ রান তুলে নেয় ভারত। ইশান কিশান ৮ ও রোহিত শর্মা আউট হন ২৪ রান করে। পরে দীপক হুদা ১৭ বলে ৩৩ ও সুর্যকুমার খেলেন ১৯ বলে ৩৯ রানের ইনিংস।
দলকে বড় সংগ্রহের পথে তুলে দিয়ে হার্দিক আউট হন ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলে। শেষ তিন ওভারে প্রত্যাশামাফিক ব্যাটিং করতে পারেনি ভারত। সেই তিন ওভারে আসে মাত্র ২০ রান। যে কারণে ১৯৮ রানে তাদের ইনিংস। অবশ্য এটিও জয়ের জন্য ঢের বেশি ছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live