আকাশ ছোয়া মূল্যে রোনালদোকে দলে ভেড়াচ্ছে চেলসি
ক্যারিয়ারের একেবারে শেষ দিকে রয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো। ৩৮ বছরে পা রাখা ওই সুপারস্টারের পেশাদার ক্যারিয়ার যে খুব বেশি দিন নেই। এমন সময়ে আবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে ওল্ড ট্রাফোর্ডে থাকলে ক্যারিয়ারের শেষ সময়টা রাঙানো হবে না তার। সেটা বুঝতে পেরে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এ পর্তুগিজ তারকা।
সে লক্ষ্যে নিজের প্রতিনিধি হোর্হে মেন্ডেসকে নির্দেশনা দিয়েছেন নতুন ক্লাবের খোঁজে। ইতোমধ্যে চেলসি, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, পর্তুগালের লিসবন সহ বেশ কিছু ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন মেন্ডেস। তবে তাকে পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়ে ব্লুজরা।
বিশেষ করে চেলসির নতুন মালিক টড বোয়েলি পর্তুগিজ তারকাকে পেতে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। ফুটবল ইনসাইডার জানাচ্ছে, চেলসির একটি নির্ভরযোগ্য সূত্র তাদের জানিয়েছে যে রোনালদোকে পেতে ক্লাবটি ১৪ মিলিয়ন পাউন্ড প্রস্তুত রেখেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৭ কোটি টাকারও বেশি। মালিক টড বোয়েলি ও কোচ টমাস টুখেলের আলোচনায় তাকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে।
এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাও জানাচ্ছে, রোনালদো পেতে খুবই সিরিয়াস চেলসি। টড বোয়েলির চাওয়া নাকি নিজের যাত্রাটা শুরু করতে চান কোনো সুপারস্টারকে দলে টানার মাধ্যমে। ক্লাবটি ইতোমধ্যে দলে টানতে যাচ্ছেন ডি লিট, রাফিনিয়া ও স্টার্লিংয়ের মতো তারকাদের।
কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেয়ার জন্য তাদের যোগ্য একজন নেতা দরকার। যে গুণটা রোনালদোর মধ্যে দেখছে ক্লাবটি। তাছাড়া পর্তুগিজ তারকারও চাওয়াটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ, তাই তাকে পেতে আশাবাদী তারা। গত মৌসুমে তিনে থেকে লিগ শেষ করা ব্লুজরা যে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিটটা আগেই কেটে রেখেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live