কামরান আকমলের কোরবানির ছাগল চুরি
লাহোরে একটি বেসরকারি মালিকানাধীন হাউজিং সোসাইটিতে থাকেন কামরান আকমল। সেই সোসাইটির অধীনেই সাদা কাপড় দিয়ে প্যান্ডেল বানিয়ে একসঙ্গে রাখা হয়েছে কোরবানির জন্য কিনে রাখা পশু।
সেখান থেকেই চুরি হয়ে গেছে কামরানের একটি ছাগল। স্থানীয় সংবাদমাধ্যমে কামরানের বাবা জানিয়েছেন, কোরবানির জন্য ছয়টি ছাগল কিনেছিলেন তারা। এর মধ্যে সবচেয়ে দামিটিই চুরি হয়ে গেছে।
কোরবানির পশুগুলো দেখাশোনার দায়িত্বে যারা ছিলেন, তারা রাতে ঘুমিয়ে পড়েন। তখন আনুমানিক রাত ৩টার দিকে চুরির ঘটনাটি ঘটে।
কামরান আকমলের বাবা বলেছেন, ‘এবার কোরবানির জন্য ছয়টি ছাগল কিনেছিলাম আমরা। চোরের দল সবচেয়ে দামি ছাগল, যেটি ৯০ হাজার রুপিতে কিনেছিলাম- সেটি চুরি করে নিয়ে গেছে।’
এদিকে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর তারা আশ্বাস দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে চোরের দলকে পাকড়াও করে চুরি হয়ে যাওয়া কোরবানির ছাগলটি ফিরিয়ে আনা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন