সৌরভ ও ধোনির মধ্যে সেরা অধিনায়ক কে জানালেন বীরেন্দ্র সেহওয়াগ
বীরেন্দ্র সেহওয়াগ বিশ্বাস করেন যে সৌটভ এবং ধোনি দুজনেই দুর্দান্ত অধিনায়ক। তবে এই দু’জনের মধ্যে তুলনা করা হলে অবশ্যই সৌরভ সেরা। একটি ইউটিউব শোতে এই বিষয়ে কথা বলতে গিয়ে সেহওয়াগ বলেন, ‘সৌরভ এবং ধোনি দুজনেই ভালো অধিনায়ক ছিলেন। কিন্তু আমি মনে করি সৌরভ গঙ্গোপাধায় সেরা ছিলেন কারণ সে কোন গড়া দল হাতে পাননি। নিজের প্লেয়ার বেছে বেছে একটি নতুন দল তৈরি করেছে।’
এটা মনে রাখা উচিত যে বীরেন্দ্র সেহওয়াগ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনি দুজনের অধিনায়কত্বে ভারতের হয়ে খেলেছেন। তাই সব দেখেই বীরেন্দ্র সেহওয়াগ আরও যোগ করেন, ‘নবীন ও প্রতিশ্রুতিমান খেলোয়াড় বেছে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় একটি নতুন দল তৈরি করেছিলেন। দেশের বাইরে গিয়ে টিম ইন্ডিয়াকে জিততে শিখিয়েছিলেন গাঙ্গুলি। তার নেতৃত্বে আমরা শুধু বিদেশে টেস্ট সিরিজ ড্রই করিনি, টেস্ট ম্যাচ জিততেও শিখেছি। ভারতীয় ক্রিকেটে ওর অবদান বিরাট।”
বীরেন্দ্র সেহওয়াগ বিশ্বাস করেন যে ধোনিও ভালো একটি ভাল দল তৈরি করেছেন। সেই বিষয়ে সেহওয়াগ বলেন, ”একটি তৈরি দল হাতে থাকার সুবিধা পেয়েছে ধোনি। তাই অধিনায়ক হওয়ার পর নতুন দল তৈরি করা তার জন্য খুব একটা কঠিন ছিল না। কোন সন্দেহ নেই এই দুজনেই ভালো অধিনায়ক। কিন্তু আমার মতে গঙ্গোপাধ্যায়কেই সেরা অধিনায়কের তকমা দিতেই হবে।” এটা অবশ্যই উল্লেখ করতে হবে যে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনি, এই দুই অধিনায়কই টিম ইন্ডিয়াকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রায়ই প্রশ্ন ওঠে ধোনি ও গাঙ্গুলীর মধ্যে কে সেরা অধিনায়ক। তার উত্তর এবার দিয়ে দিলেন সেহওয়াগ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live