কোন সন্দেহ নেই ওয়ানডেতে আমরা অনেকে ভালো দল : তামিম ইকবাল
মাত্র দুই বল অনুশীলন করতে পেরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। টি-টোয়েন্টি সিরিজে না থাকায় ৮-৯ দিন ধরে ব্যাটিং করতে পারেননি তামিম ইকবাল। বৃষ্টিভেজা মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তামিম বলেন,
“অনুশীলন নিয়ে সন্তুষ্ট হওয়ার কোনো কারণই নেই। ৮-৯ দিন হয়ে গেছে, ব্যাটিং করতে পারিনি। আজ (গতকাল) একটা সুযোগ ছিল। কিন্তু দুই বল খেলে অনুশীলন শেষ হয়ে গেছে। একটা সিরিজে যখন আপনি ম্যাচ জিতছেন না তখন কাজটা সব সময়ই কঠিন”।
“টেস্ট, টি-টোয়েন্টিতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। এমন নয় যে যারা টেস্ট বা টি-টোয়েন্টিতে ছিল তারা চেষ্টা করেনি, অবশ্যই চেষ্টা করেছে। আবার এটাও সত্যি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।”
টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বরাবরই ভালো দল বিষয়টি মনে করিয়ে দিয়ে তামিম বলেন, “এটা মনে রাখতে হবে এই সংস্করণ নিয়ে আমরা গর্বিত, এই সংস্করণে আমরা খুব ভালো দল। তবে যতই ভালো খেলি না কেন নির্দিষ্ট দিনে ঠিক কাজটা করতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ”।
“আশা করি ১০ জুলাই আমরা ওয়ানডে সিরিজে ভালো শুরু করব। এই একটা সংস্করণে আমরা খুব স্বস্তিতে থাকি। হার কখনোই কাম্য নয়। আমরা সবাই চাই সিরিজটা ভালোভাবে শেষ করতে। সবাই ভালো করতে চাই। এখানে আমার ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করার দরকার হবে না, কারণ তারা সবাই দেশের জন্য খেলছে। আমাদের সেরাটাই খেলতে হবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live