চেন্নাই আর জাদেজা খারাপ সম্পর্ক এখন প্রকাশ্যে
এবার সেই ঠিকানা বদলানোর আলোচনারই যেনো জন্ম দিলেন ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে গত বছরে চেন্নাইকে নিয়ে করা সব পোস্ট মুছে ফেলেছেন জাদেজা। এমনকি বৃহস্পতিবার মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছাও জানাননি তিনি।
জাদেজার এমন কাণ্ডের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি চেন্নাইয়ের সঙ্গে সম্পর্কে টান লেগেছে তার? পরের মৌসুমে কি আর চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাতাবেন না জাদেজা? এ প্রশ্নের সদুত্তর মেলেনি এখনও। নিজের সব পোস্ট মুছে দেওয়া নিয়ে মুখ খোলেননি জাদেজা।
তবে চেন্নাইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, জাদেজার এসব পোস্ট মুছে দেওয়ার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সেই কর্মকর্তা বলেছেন, ‘দেখুন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা এ ব্যাপারে কিছু জানি না। আমাদের পক্ষ থেকে সব ঠিক আছে। কোনো সমস্যা দেখছি না।’
উল্লেখ্য, আইপিএলের সবশেষ আসরের শুরুতে জাদেজাকেও অধিনায়কত্ব দেওয়া হয়। কিন্তু তার অধীনে আট ম্যাচের ছয়টিতেই হেরে যায় চেন্নাই। ফলে আবার মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্ব দেওয়া হয়। এই আসরে ১০ ম্যাচ খেলে মাত্র ১১৬ রান ও ৫ উইকেট নিতে পেরেছেন জাদেজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে