ইংল্যান্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলা করলো ভারত
দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান মিলে কোনো উইকেট পড়তে দেননি। অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটি গড়েই মাত্র ১৮.৪ ওভারে ভারতকে জয় এনে দিলেন তারা।
৫৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ৭টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি। যেন পুরোপুরি এক টি-টোয়েন্টি ম্যাচ খেললেন রোহিত। তার সঙ্গে শিখর ধাওয়ান ছিলেন পুরোপুরি শান্ত এক ব্যাটার। ৫৪ বল খেলে তিনি করলেন মাত্র ৩১ রান। ৪টি বাউন্ডারির মার মারেন তিনি।
দ্য ওভালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। জেসন রয়, জো রুট, বেন স্টোকস এবং লিয়াম লিভিংস্টোনকে শূন্য রানে ফিরিয়ে দেয় ভারতীয় বোলাররা। বেয়ারেস্টো করেন ৭ রান। জস বাটলার সর্বোচ্চ ৩০ রান করেন। যার ফলে ২৫.২ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ ১৯ রান দিয়ে একাই নেন ৬ উইকেট। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং। ৩ উইকেট নেন মোহাম্মদ শামি এবং ১টি নেন প্রাসিদ কৃষ্ণা। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, লর্ডসে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে