শেষ হলো ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ, দেখেনিন ফলাফল
কলম্বিয়ার আর্মেনিয়া শহরের সেন্টেনারিওয় অনুষ্ঠিত ম্যাচটিতে পেরুকে দাঁড়াতেই দেয়নি লিওনেল মেসির দেশের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই পুরোপুরি প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে লা আলবিসেলেস্তারা।
যে কারণে ম্যাচের ১৮ মিনিটেই গোল আদায় করে নেন ইয়ামিলা রদ্রিগেজ। এস্তেফানিয়া বানিনির দুর্দান্ত প্লে-মেকিংয়ে বল পেয়ে গোল করেন রদ্রিগেজ। প্রথমার্ধে আর কোনো গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনার প্রমীলা ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধেরন শুরুতেই দ্বিতীয় গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। ৫২ মিনিটে এই গোলে সবচেয়ে বড় অবদান ছিল ইয়ামিলা রদ্রিগেজের। তার কাছ থেকে বল পেয়ে পেরুর জালে জড়িয়ে দেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো।
১০ মিনিট পর আবারও গোল। আর্জেন্টিনার হয়ে এই গোলটি করলেন এলিয়ানা স্ট্যাবিলে। ৮৪ মিনিটে পেরুর জালে বল জড়িয়ে একহালি পূরণ করেন এরিকা লোনিগ্রো। ৪-০ গোলে জয়ের ফলে দুই ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানটাও শূন্যতে তুলতে সক্ষম হলো প্রমীলা আর্জেন্টাইনরা।
মেয়েদের কোপা আমেরিকার এবারের আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ব্রাজিল। গ্ৰুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে আসরের হট ফেভারিটরা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে তারা। বড় জয়ের এই ম্যাচে দুটি গোল করেন আদ্রিয়ানা। একটি গোল করেন দেবিনহা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে