সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় দক্ষিণ আফ্রিকা
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা দক্ষিণ আফ্রিকার। ১২, ১৪ ও ১৭ জানুয়ারি হওয়ার কথা ম্যাচ তিনটি। এই সিরিজটি সুপার লিগের অংশ। কিন্তু দক্ষিণ আফ্রিকা নিজেদের নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শুরু করবে ঠিক ওই সময়টাতেই।
বেশ কয়েক দফা পিছিয়ে আলোচিত সেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট অবশেষে মাঠে নামাতে যাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্ট তাই আর পেছাতে চায় না তারা। বরং গত মাসে তারা অস্ট্রেলিয়াকে অনুরোধ করে ওয়ানডে সিরিজটি পিছিয়ে দিতে। কিন্তু অস্ট্রেলিয়ান গ্রীষ্মের ঠাসা সূচিতে নতুন কোনো সময়ে সিরিজটির জায়গা দিতে পারছেন না ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ান বোর্ড বিবৃতিতে জানিয়েছে, সিরিজটি আর হচ্ছে না।
“মে মাসে ‘কাট-অফ’ তারিখের আগে যেহেতু সিরিজটি আয়োজন করা সম্ভব হচ্ছে না, অস্ট্রেলিয়াকে পূর্ণ পয়েন্ট দিতে রাজি হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এখন কেবল আইসিসির আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।”
ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১৩ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট মোটে ৪৯। ১৩ দলের মধ্যে তারা আছে ১১ নম্বরে। কেবল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস আছে তাদের নিচে। স্বাগতিক ভারত ও সুপার লিগের অন্য শীর্ষ সাত দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে কোনো পয়েন্ট না পাওয়ায় দক্ষিণ আফ্রিকার পথ হয়ে গেল আরও কঠিন।
দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্ত ‘ডাবল’ লাভ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার। না খেলেই সিরিজের সব পয়েন্ট তারা পাচ্ছে। পাশপাশি ওই সময়টায় তাদের ওয়ানডে দলের ক্রিকেটাররা খেলতে পারবেন বিগ ব্যাশে। ওই টুর্নামেন্টের আবেদন তাতে বেড়ে যাবে আরও।
সুপার লিগে দক্ষিণ আফ্রিকার পরের দুই সিরিজ ইংল্যান্ড ও ভারতের মতো দলের বিপক্ষে। চমকপ্রদ কিছু না হলে বাছাইপর্ব খেলতে হওয়াই আপাতত মনে হচ্ছে তাদের পরিণতি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো