ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে চমক দেখালো ভারত
ইংল্যান্ডকে বিধ্বস্ত করার সঙ্গে সঙ্গে আরও একটি সুখবর পেয়ে গেলো রোহিত শর্মার দল। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এলো তারা।
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল ভারত। ইংলিশদের ১০ উইকেটে হারানোর পর তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৮। ১০৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেলো পাকিস্তান। ১২৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।
লন্ডনের দ্য ওভালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। জসপ্রিত বুমরাহর বোলিং তোপে চোখে-মুখে শর্ষে ফুল দেখতে শুরু করে ইংলিশরা। ক্যারিয়ার সেরা বোলিং করে ১৯ রান দিয়ে বুমরাহ একাই নেন ৬ উইকেট। মোহাম্মদ শামি ৩টি এবং প্রাসিদ কৃষ্ণা নেন বাকি ১ উইকেট।
ব্যাট করতে নেমে ৫৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। অপর ওপেনার শিখর ধাওয়ান অপরাজিত থাকেন ৩১ রানে। মাত্র ১৮.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৩১ ওভারেরও বেশি হাতে রেখে। এই জয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর টানা চার ম্যাচ জয় পেলেন রোহিত শর্মা।
আগের মাসেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতকে চার নম্বরে ঠেলে দিয়ে তিনে উঠেছিল পাকিস্তান। এবার ইংল্যান্ডের সঙ্গে তিন মাচের সিরিজের প্রথমটি জিতেই পাকিস্তানকে পেছনে ফেলে দিলো ভারত।
পরের দুটি ওয়ানডেও যদি জিতে যায় ভারত, তাহলে তাদের রেটিং পয়েন্ট ১০৮ থেকে বেড়ে দাঁড়াবে ১১৩ এবং ইংল্যান্ডের পয়েন্ট কমে এসে দাঁড়াবে ১১৭-তে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে