ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ থেকে বাদ কোহলি, নেই বুমরাহও
আগামী ২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। প্রথম তিনটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট এবং বুমরাহকে। সম্প্রতি একেবারেই ফর্মে নেই বিরাট। মাঝারি-মানের আইপিএলের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রান পাননি। তারপরও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাটকে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়ার পথে হেঁটেছে ভারতীয় নির্বাচক কমিটি। পরের দুটি ম্যাচেও তাঁকে দলে রাখা হবে কিনা, তা স্পষ্ট নয়।
আপাতত কুঁচকির চোটে ভুগছেন বিরাট। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও সম্ভবত খেলবেন না। সেই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচে সুযোগ না পেলে বিরাটের হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ আরও কমবে। অগস্টের শেষের দিকে এশিয়া কাপ এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ পাবেন। সেই পরিস্থিতিতে বিরাটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিরাটের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার মুখে দাঁড়িয়ে আছেন রাহুল এবং কুলদীপ। ফিট থাকলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকবেন তাঁরা। তারইমধ্যে টি-টোয়েন্টিতে অশ্বিনের প্রত্যাবর্তন হতে চলেছে। তাঁকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য কুলদীপ এবং রবি বিষ্ণোইয়ের সঙ্গে লড়তে হবে। প্রথম স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার টিকিট কার্যত পাকা যুজবেন্দ্র চাহালের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬