অবশেষে এশিয়া কাপ নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল শ্রীলঙ্কা
ছয় জাতির এশিয়া কাপের ভেন্যু হিসেবে এখনও শ্রীলঙ্কার নামই আছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শুক্রবার। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সফলভাবে শেষ করা ও পাকিস্তানের সঙ্গে আসন্ন সিরিজ আয়োজনের প্রস্তুতি তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভা বলেছেন, গত মাস থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ক্রিকেট নিরাপদ আছে। সবশেষ বিক্ষোভ ফুসে উঠেছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে। এমন অস্থিরতার মধ্যে সাদা বলের দুটি ফরম্যাট ও টেস্ট খেলতে গত জুনে শ্রীলঙ্কায় পা রাখে অস্ট্রেলিয়া। সম্প্রতি সিরিজও শেষ হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই।
আরেকটি কারণে মোহন এশিয়া কাপ আয়োজনের মর্যাদা ধরে রাখতে আশাবাদী- দুটি টেস্ট খেলতে দ্বীপরাষ্ট্রে এসেছে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে তারা। পিসিবি নিশ্চিত করেছে, তাদের দলে কোনো প্রভাব রাখেনি বাইরের এই রাজনৈতিক অস্থিরতা।
বৃহস্পতিবার মোহন বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতিতে আছি, তারপরও আমরা শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনে খুবই আত্মবিশ্বাসী। গলে কেবলই আমরা অস্ট্রেলিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করলাম। পাকিস্তানও এসেছে দেশে।’ এসিসি থেকে কোনও সিদ্ধান্ত নিতে চাপ আছে কি না জানতে চাইলে তিনি বললেন, ‘একদমই নয়।’
২০২২ সালের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ২৭ আগস্ট, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাছাই উতরে যাওয়া একটি দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে