আমরা বল মেরে খুব বেশি দূরে পাঠাতে পারি না, কারণ আমরা জাতিগতভাবেই ছোটখাটো : রাসেল ডমিঙ্গো
ওয়ানডে ফরম্যাটে যেখানে বাংলাদেশ অপ্রতিরোধ্য সেখানে টি টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের কাছেও হোয়াইটওয়াশ হয় টাইগাররা। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাফল্য হিসেবে সবচেয়ে বড় জায়গায় ধরা হয় গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়।
কিন্তু এরপর থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে জিততেই ভুলে গেছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিয়মিত ধুঁকতে থাকা দলকে ট্র্যাকে ফেরাতে পারবেন বলে আত্মবিশ্বাসী প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন খুব দ্রুত এই সংক্ষিপ্ত এই ফরম্যাটে সাফল্য পাবে বাংলাদেশ।
গায়নায় দ্বিতীয় ওয়ানডে শেষে টিভিতে ধারাভাষ্যকার ইয়ান বিশপের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে যদিও ফল পক্ষে আসেনি, তবে আমাদের উন্নতি হচ্ছে। দুটি ম্যাচে ১৬০ রান স্পর্শ করেছি। এই জায়গাটায় আমরা উন্নতির চেষ্টা করছি। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ব্যাটিংয়ের ধরন নিয়ে আমরা কাজ করছি।”
ডমিঙ্গো আরও বলেন, “এটা বুঝতে মহাকাশ বিজ্ঞান লাগে না যে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা শারীরিক আকৃতিতে আমাদের চেয়ে বড়। ওরা বল পাঠায় স্টেডিয়ামের ছাদে, আমরা কোনোরকমে সীমানা পার করি। শক্তি তাই একটি বড় ব্যাপার। রান করার ভিন্ন পথ খুঁজতে হবে আমাদের”।
“লিটন দাসের মতো ক্রিকেটাররা হয়তো বিগ হিটার নয়, তবে ফাঁকা জায়গা বল পাঠানোর স্কিল তো আছে। রিয়াদ এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল পাঠাতে পারে। এই জায়গাগুলোয় তো আমরা আরও উন্নতি করতে পারি। আমরা বল মেরে খুব বেশি দূরে পাঠাতে পারি না, কারণ জাতিগতভাবেই আমরা ছোটখাটো।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে