গাপটিলের সেঞ্চুরি নিকোলসের ঝড়ে ওয়ানডেতে রান পাহাড়ে নিউজিল্যান্ড
ডাবলিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই মারমুখী ছিল সফরকারীরা। ফিন অ্যালেন আর মার্টিন গাপটিল ৫৬ বলের উদ্বোধনী জুটিতে তোলেন ৭৮ রান।
অ্যালেনকে (২৮ বলে ৩৩) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন জস লিটল। এরপর উইল ইয়ংকে (৩) রানআউট করে লড়াইয়ে ফেরে আইরিশরা। কিন্তু গাপটিল স্বাগতিকদের আবার কোণঠাসা করে দেন। দুর্দান্ত খেলে তুলে নেন ক্যারিয়ারের ১৮তম ওয়ানডে সেঞ্চুরি।
তৃতীয় উইকেটে অধিনায়ক টম ল্যাথামের (২৬ বলে ৩০) সঙ্গে ৬০ আর চতুর্থ উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৯৬ রানের জুটিতে নিউজিল্যান্ডকে ভালো অবস্থানে পৌঁছে দেন অভিজ্ঞ এই ওপেনার।
১২৬ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত গ্যারেথ ডেলানির এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন গাপটিল। হেনরি নিকোলসেরও সুযোগ ছিল সেঞ্চুরি তুলে নেওয়ার।
তবে মারমুখী খেলতে গিয়ে উইকেট হারিয়েছেন তিনি। ৫৪ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৭৯ রান করে উইল ইয়ংয়ের বলে বোল্ড হন নিকোলস। এরপর দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার কাজটি করেছেন গ্লেন ফিলিপস।
ডানহাতি এই ব্যাটার ইনিংসের ১৪ বল বাকি থাকতে আউট হন ৩০ বলে ৪৭ রানের ক্যামিও খেলে। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের ১৬ বলে ২১ আর মিচেল স্যান্টনারের ১০ বলে অপরাজিত ১৪ রানে ৩৬০ তুলেছে কিউইরা।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস লিটল ২ উইকেট নিলেও ১০ ওভারে খরচ করেছেন ৮৪ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ