কোহলিকে বাদ দেওয়ার মতো নির্বাচকের জন্ম এখনও হয়নি
বুমরাহর ক্ষেত্রে বিশ্রাম কিংবা তার ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। দলের সেরা পেসার তিনি, পারফরম্যান্স নিয়ে প্রশ্ন নেই। কোহলির ক্ষেত্রে প্রশ্নটা উঠছে তিনি ব্যাট হাতে ছন্দে নেই বলে। টি-টোয়েন্টি থেকে তাকে বাদ দেওয়ার দাবি টুকটাক উঠতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে।
তবে ‘কট বিহাইন্ড’ ইউটিউব চ্যানেলে কথোপকথনে রশিদ লতিফ স্রেফ উড়িয়ে দিলেন কোহলিকে বাদ দেওয়ার গুঞ্জন। সাবেক এই কিপার বরং প্রশ্ন তুললেন দলের অন্যদের পারফরম্যান্স নিয়ে।
“ভারতে ওই নির্বাচকের এখনও জন্মই হয়নি যে বিরাটকে (কোহলি) বাদ দিতে পারে। আর সত্যি বলতে, বিরাটকে বলির পাঁঠা বানিয়ে ভারতীয় দল বেঁচে যাচ্ছে। ২০১৯ বিশ্বকাপের দিকে তাকান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখুন। বিরাট নাহয় পারফর্ম করতে পারেনি, অন্যরা কি করেছে?”
কোহলির ফর্মহীনতার মূল কারণও ধরতে পেরেছেন বলে দাবি করলেন লতিফ। ক্রিকেট বিশ্বজুড়ে যদিও অনেকেই বলাবলি করছেন যে তার সমস্যাটি মূলত মনস্তাত্ত্বিক এবং একটি-দুটি ভালো ইনিংসেই আবার নিজেকে খুঁজে পাবেন এই ব্যাটিং গ্রেট। তবে লতিফের পর্যবেক্ষণ পুরো ভিন্ন।
“কোহলির সমস্যা মানসিক নয়, টেকনিক্যাল। (গত ম্যাচে) সে ইনিংস কীভাবে শুরু করেছে, খেয়াল করে দেখুন। শুরুতে একটি স্ট্রেট ড্রাইভ খেলেছে, এরপর অনড্রাইভ ও পরে কাভার ড্রাইভ খেলেছে। বলগুলির লেংথ দেখুন, সবগুলিই ছিল ফুল লেংথ, বিরাট যা স্বস্তিতে খেলতে পেরেছে। কিন্তু যেটিতে আউট হয়েছে, সেটির লেংথ একটু টেনে করা হয়েছে এবং পিচ করে বল বাইরে বেরিয়ে গেছে। ওই বলটি কাট করা উচিত ছিল, কিন্তু কোহলি এই শট খেলেন না।”
“সে সবসময় সামনের পায়ে পুরো ভর দিয়ে খেলে। তাই ফুল লেংথ বল খেলতে তার সমস্যা হয় না। কিন্তু লেংথ একটু টেনে করলেই তার ব্যালান্স নষ্ট হয়। মোমেন্টামের সঙ্গে তার শরীর সামনে এগিয়ে যায়, তাতে স্বাভাবিকভাবেই বলের লেংথ একটু খাটো হলে এবং বল চোখের রেখার বাইরে চলে গেলে সে সামলাতে হিমশিম খায়। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে কাজ করতে হবে এটা নিয়ে।” এই মাসের শেষে ক্যারিবিয়ায় শুরু হবে ভারতের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের ভারতীয় দলে রাখা হয়নি জাসপ্রিত বুমরাহ ও কোহলিকে। দুই সিনিয়র ক্রিকেটারকে না রাখার কোনো কারণ জানানো হয়নি ভারতীয় বোর্ডের পক্ষ থেকে।
বুমরাহর ক্ষেত্রে বিশ্রাম কিংবা তার ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। দলের সেরা পেসার তিনি, পারফরম্যান্স নিয়ে প্রশ্ন নেই। কোহলির ক্ষেত্রে প্রশ্নটা উঠছে তিনি ব্যাট হাতে ছন্দে নেই বলে। টি-টোয়েন্টি থেকে তাকে বাদ দেওয়ার দাবি টুকটাক উঠতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে।
তবে ‘কট বিহাইন্ড’ ইউটিউব চ্যানেলে কথোপকথনে রশিদ লতিফ স্রেফ উড়িয়ে দিলেন কোহলিকে বাদ দেওয়ার গুঞ্জন। সাবেক এই কিপার বরং প্রশ্ন তুললেন দলের অন্যদের পারফরম্যান্স নিয়ে।
“ভারতে ওই নির্বাচকের এখনও জন্মই হয়নি যে বিরাটকে (কোহলি) বাদ দিতে পারে। আর সত্যি বলতে, বিরাটকে বলির পাঁঠা বানিয়ে ভারতীয় দল বেঁচে যাচ্ছে। ২০১৯ বিশ্বকাপের দিকে তাকান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখুন। বিরাট নাহয় পারফর্ম করতে পারেনি, অন্যরা কি করেছে?”
কোহলির ফর্মহীনতার মূল কারণও ধরতে পেরেছেন বলে দাবি করলেন লতিফ। ক্রিকেট বিশ্বজুড়ে যদিও অনেকেই বলাবলি করছেন যে তার সমস্যাটি মূলত মনস্তাত্ত্বিক এবং একটি-দুটি ভালো ইনিংসেই আবার নিজেকে খুঁজে পাবেন এই ব্যাটিং গ্রেট। তবে লতিফের পর্যবেক্ষণ পুরো ভিন্ন।
“কোহলির সমস্যা মানসিক নয়, টেকনিক্যাল। (গত ম্যাচে) সে ইনিংস কীভাবে শুরু করেছে, খেয়াল করে দেখুন। শুরুতে একটি স্ট্রেট ড্রাইভ খেলেছে, এরপর অনড্রাইভ ও পরে কাভার ড্রাইভ খেলেছে। বলগুলির লেংথ দেখুন, সবগুলিই ছিল ফুল লেংথ, বিরাট যা স্বস্তিতে খেলতে পেরেছে। কিন্তু যেটিতে আউট হয়েছে, সেটির লেংথ একটু টেনে করা হয়েছে এবং পিচ করে বল বাইরে বেরিয়ে গেছে। ওই বলটি কাট করা উচিত ছিল, কিন্তু কোহলি এই শট খেলেন না।”
“সে সবসময় সামনের পায়ে পুরো ভর দিয়ে খেলে। তাই ফুল লেংথ বল খেলতে তার সমস্যা হয় না। কিন্তু লেংথ একটু টেনে করলেই তার ব্যালান্স নষ্ট হয়। মোমেন্টামের সঙ্গে তার শরীর সামনে এগিয়ে যায়, তাতে স্বাভাবিকভাবেই বলের লেংথ একটু খাটো হলে এবং বল চোখের রেখার বাইরে চলে গেলে সে সামলাতে হিমশিম খায়। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে কাজ করতে হবে এটা নিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ