আবারও বল হাতে মাঠে নামছে হরভজন সিং
হরভজন ছাড়াও, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এবং অভিজ্ঞ মাশরাফে মুর্তজাও এলএলসি-এর আসন্ন মরশুমে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় নাম এবং তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে অনেক ম্যাচ জিতেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার লেন্ডল সিমন্স এবং দিনেশ রামদিনও আসন্ন মরশুমের জন্য লিগের প্লেয়ার ড্রাফটে উপস্থিত ছিলেন। লেজেন্ডস লিগ ক্রিকেটের সিজন ২-এ যোগদানের বিষয়ে, হরভজন সিং বলেছেন, “মাঠে ফিরে আসা এবং তাবড় তাবড় তারকাদের সঙ্গে খেলতে পারবো ভেবেই খুব ভালো লাগছে। অধীর আগ্রহে সেপ্টেম্বরের অপেক্ষায় আছি।”
রমন রাহেজা, লেজেন্ডস লিগ ক্রিকেটের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও, হরভজনের লিগের ২ মরসুমে যোগদানের বিষয়ে বলেছেন, “আমরা হরভজনকে খুব উৎসাহের সঙ্গে দলে স্বাগত জানাই। কোভিডের কারণে জানুয়ারিতে আমরা তাকে মিস করেছি এবং এখন মাঠে আবার তার স্পিন বোলিংয়ের জাদু দেখার জন্য অপেক্ষায় আছি।” এরইসঙ্গে রমন বলেন, “হরভজন, মুর্তজা, সিমন্স এবং রামদিনের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরে আমরা খুব খুশি। খেলার এই সমস্ত আন্তর্জাতিক কিংবদন্তিদের এবার দেখা। এটি অবশ্যই লিগের দ্বিতীয় মরশুমের জন্য আরও ভাল খবর হবে।”
শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৫ সালে শেষ টেস্ট খেলেছিলেন হরভজন। একই বছরে শেষ একদিনের ম্যাচও খেলেছিলেন । ২০১৬ সালে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহি। ১০৩টি টেস্টে তাঁর ৪১৭টি উইকেট রয়েছে। ২৩৬টি একদিনের আন্তর্জাতিকে হরভজনের উইকেট সংখ্যা ২৬৯। ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। দেশের হয়ে খেলা ছাড়াও আইপিএল-এর বেশ কয়েকটি দলের হয়ে তাঁকে মাঠে নামতে দেখা যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল