ডানহাতি হওয়াই কাল হয়ে দাড়ালো বিজয়ের
প্রথম ওয়ানডেতেই বিজয়কে খেলানোর সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু সবাইকে অবাক করে বিজয়কে টপকে দলে সুযোগ পেয়ে যান আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সেই ম্যাচে শান্তকে খেলানোর বিষয়ে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকায় বিজয়ের জায়গায় সুযোগ মিলেছে শান্তর।
তবে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করার পরিকল্পনা জানিয়েছিলেন অধিনায়ক এবং কোচ দুইজনেই। ধারণা করা হচ্ছিলো যে, অবশেষে ওয়ানডেতে ফিরছেন বিজয়। তবে শেষ ম্যাচ খেলার আগের দিন আচমকাই কোচ জানিয়েছেন,
ডানহাতি হওয়ার কারণে বিজয়ের খেলার সম্ভাবনা কম। উইন্ডিজদের বিপক্ষে দলে ডানহাতি ব্যাটসম্যান বাড়াতে চাইছেন না বলেই কপাল পুড়ছে বিজয়ের।
কোচ রাসেল ডমিঙ্গোর ভাষ্যে, ‘ব্যাপারটি একটু ট্রিকি (বাইরে থাকাদের সুযোগ দেওয়া)। (এনামুল) বিজয়কে খেলাতে পারলে ভালো লাগবে আমার। তবে তাতে আরেকজন ডানহাতি ব্যাটসম্যান বেড়ে যাবে। আমাদের এখানে বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন। তাই ব্যাটিং লাইন আপে খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না।
সে-ই একমাত্র ব্যাটসম্যান (স্কোয়াডের), যে এখানে ৫০ ওভারের সিরিজে এখনও ম্যাচ খেলেনি। তবে সে ডানহাতি। আমার মতে, আমাদের লাইন আপে দরকার দরকার যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখা। সেখানে নাড়াচাড়া করার সম্ভাবনা তাই কমই।’
ওয়ানডেতে প্রথম সুযোগ পাওয়া বিজয় পঞ্চাশ ওভারের ম্যাচ ছাড়া এই সিরিজে টেস্ট এবং টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। অথচ ওয়ানডে ফরম্যাটে খেলেই নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন এই ডানহাতি ক্রিকেটার। যদিও অন্য দুই ফরম্যাটে বিজয়কে আচমকাই বিবেচনা করায় ওয়ানডেতেই নিজের পরীক্ষায় নামতে পারছেন না আনামুল হক বিজয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন