বাবরের সমর্থনের জবাবে পাল্টা জবাব দিলেন কোহলি
টানা ব্যর্থতার কারণে স্বাভাবিকভাবেই নানান কথা উঠছে কোহলিকে নিয়ে। কেউ কেউ পরামর্শ দিচ্ছেন সাময়িক বিশ্রামের। কেউ আবার বলছেন, কোহলির ভারতীয় দল থেকে বাদ পড়া উচিত। বাদ কিংবা বিশ্রাম- উইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোহলিকে রাখেননি নির্বাচকরা।
চারদিক থেকে যখন নেতিবাচক কথাই বেশি শুনতে হচ্ছে, তখন কোহলির পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের অধিনায়ক ও সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলির সঙ্গে একটি ছবি আপলোড করে বাবর লিখেছেন, ‘শক্ত থাকো। এই সময় কেটে যাবে।’
বাবরের এই সমর্থন কোহলির চোখ এড়ায়নি। চির প্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে রিটুইটে কোহলি লিখেছেন, ‘তোমাকে ধন্যবাদ। আলো ছড়াতে থাকো, এগিয়ে যাও। তোমার জন্য শুভকামনা।’
এদিকে কোহলিকে নিয়ে করা টুইটের ব্যাপারে বাবর বলেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে, আমিও অফফর্মের মধ্য দিয়ে যেতে পারি। আমি জানি এমন অবস্থায় একজন খেলোয়াড়ের কেমন লাগতে পারে। তার প্রতি সমর্থন জানাতেই টুইট করেছি আমি।’
বাবর আরও যোগ করেন, ‘কোহলি সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। সে অনেক ক্রিকেট খেলছে এবং তার জানা আছে কীভাবে এই অবস্থা থেকে বের হতে হবে। এতে সময় লাগে। আপনি যদি খেলোয়াড়ের পাশে দাঁড়ান, অবশ্যই ভালো ফল আসবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে